
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর-রামু ও ঈদগাঁও (৩) আসনের নৌকা মার্কার মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইমুম সরোয়ার কমলকে বিজয়ী করার লক্ষ্যে ঈদগাঁওতে যুবলীগের উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৮শে ডিসেম্বর বিকেল হয়ে সন্ধ্যা পর্যন্ত ঈদগাঁও বাজার ও স্টেশন এলাকায় লিফলেট বিতরণসহ পথসভার আয়োজন করলো প্রস্তাবিত ঈদগাঁও উপজেলা যুবলীগ।
কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক রিকোর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, আইন বিষয়ক উপ-কমিটির সদস্য নাসরিন সিদ্দিকা লিনা, কেন্দ্রীয় যুবলীগের সদস্য গিয়াস উদ্দিন আজম,সাবেক ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ জয়, সাবেক জেলা যুবলীগ নেতা জাহিদ ইফতেখার, সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন সাম ও নাছির উদ্দীন।
এতে উপস্থিত ছিলেন, যুবনেতা ওসমান আলী মোরশেদ, আবছার কামাল, অহিদুর রহমান ইত্তেহাদ, হাসান তারেক, শাহেদ কামাল, দিদারুল ইসলাম ও নুরুল হুদাসহ তৃণমূলের সংখ্যক নেতাকর্মীরা।
নেতৃবৃন্দরা বক্তব্যে, আগামী ৭ জানুয়ারী জাতীয় নির্বাচনে তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করে নৌকা প্রতীককে বিজয় করার আহবান জানানো হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.