
প্রতিকী ফটো
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবজার সদর উপজেলার ঈদগাঁওতে পুকুরে ডুবে ফারিয়া মনি নামের ১৫ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৬ জানুয়ারী সকাল ৯ টার দিকে ইউনিয়নের দক্ষিন মাইজ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার দোবাই প্রবাসী জাহেদ হোছাইন শিমুলের কন্যা বলে জানা যায়।
ফারিয়া মনি পরিবারের লোকজনের অগোচরে খেলাচ্ছলে সকালে বাড়ির সামনে পুকুরে পড়ে যায়। পরে তার তকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চিকিৎসালয়ে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা দেয়। ফারিয়ার এ অকাল মৃত্যুতে পরিবার পরিজনের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
এ ব্যাপারে স্থানীয় মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি মৃত্যুর বিষয়টি শুনেছেন বলে জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.