সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ৪

ঈদগাঁওতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে পৃথক অভিযানে ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ। ২৮ নভেম্বর রাত সাড়ে নয়টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদের পাড়ার আয়েশা বেগম, শামশুল আলম ও জসিম উদ্দিনকে খুশির শিয়া পাহাড় থেকে গোপন সংবাদের ভিক্তিতে তদন্ত কেন্দ্রের এস আই দেবাশীষ সরকারের নেতৃত্বে পুলিশদল ১০৩টি ইয়াবা ও সরঞ্জামাদিসহ তাদের আটক করে। একই দিন রাত এগারটার দিকে ঈদগাঁও ইউনিয়নের বংকিম বাজার নামক স্থান থেকে টিটন নামের আরেক ব্যাক্তিকে ৫৩টি ইয়াবাসহ আটক করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকতা জানান, মাদক আইনে আটককৃতদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তদন্ত কেন্দ্রের ইনর্চাজ আসাদুজ্জামান খাঁন উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.