কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে প্রতিপক্ষ যুবকের হামলায় এক নারী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, ২১ অক্টোবর বিকাল চারটার দিকে ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া উত্তর পাড়াস্থ ছগির আহমদের স্ত্রী রাশেদা বেগম (৩০)কে তারই মেয়ের জামাইয়ের লেনদেনের রেশ ধরে কালিরছড়ার উত্তর পাড়স্থ নিজ বাড়ীতে প্রবেশ করে অতর্কিতভাবে এ যুবক রাশেদার উপর হামলা চালায়।
এতে তার শরীরের নানা স্থানে আঘাত প্রাপ্ত হয়। পরে তাকে প্রাথমিকভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয় বলে জানা যায়।
এ ব্যাপারে আহত রাশেদার সাথে কথা হলে তিনি তার উপর হামলার সত্যতা নিশ্চিতের পাশাপাশি ন্যায় বিচার কামনা করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.