সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে বনকর্মীর উপর হামলার ঘটনায় চার জনের বিরুদ্ধে মামলা দায়ের

ঈদগাঁওতে বনকর্মীর উপর হামলার ঘটনায় চার জনের বিরুদ্ধে মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার উত্তর বনবিভাগের কালিরছড়া বিটের বনকর্মী উপর হামলার ঘটনায় অবশেষে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বন বিভাগ। ১৮ জুন রামু থানায় কালিরছড়া বন বিটের বিট কর্মকতা রাজিব উদ্দিন ইব্রাহিম বাদী হয়ে চার জনকে আসামী এবং ১০/১৫ জনকে অজ্ঞাতনামা করে একটি মামলা দায়ের করে।

আসামীরা হল, রশিদনগর পাহাড়তলীর মৃত মীর আহমদের পুত্র জসিম, ওয়াহিদুজ্জামানের পূত্র ডালিম, উত্তর কাহাতিয়া পাড়ার নুরুল আলমের পুত্র খালেদ এবং পূর্ব খাদেমের পাড়ার আমির হোসেনের পুত্র কালু।

মামলার বিষয়ে জানতে চাইলে মেহেরঘোনা রেঞ্জ কর্মকতা মামুন মিয়া জানান, বনকর্মীর উপর হামলাকারীদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত আছে। ভূমিদস্যু, বালুদস্যু, জবরদখলকারী চক্র বনকর্মীদের উপর আঘাত করে তাদের মনোবল ভাঙ্গার যতই অপচেষ্টা করুক না কেন, তাদের বিরুদ্ধে বন বিভাগ কঠোর অবস্থানে থাকবে। স্থানীয় জনগণ আন্তরিক হলে সকল বন অপরাধ দমন করা সম্ভব।

উল্লেখ্য যে, ১৩ জুন সকালে বনবিটের ২০১৮-১৯ সনের ২০হেক্টর চলমান বাগান সৃজন এলাকায় টহলে ছিল কালিরছড়া বিটের বনকর্মী মোহাম্মদ আবদুল আজিজ পাটোয়ারী। টহল দানকালীন সময়ে মুখে গামছা পরিহিত ৪/৫ জনের একটি দুর্বৃত্ত ও ভূমিদস্যুরা অর্তকিতভাবে আজিজের উপর হামলা চালায়। একইদিন বিকেল ৫টার দিকে হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও, থানা পুলিশ, মেহেরঘোনা রেঞ্জের রেঞ্জ কর্মকতা, মেহেরঘোনা, ধলিরছড়া, মাছুয়াখালী ও কালিরছড়া বিটের ষ্টাফগণ উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.