সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে বসতবাড়ীর সীমানা ভাঙচুর : বাদীকে মারধরের হুমকি

ঈদগাঁওতে বসতবাড়ীর সীমানা ভাঙচুর : বাদীকে মারধরের হুমকি

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে এক বসতবাড়ীর সীমানার ঘেরাবেড়া ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। আর বাদীকে নানাভাবে মারধরের হুমকিও প্রদান করে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বাদী ও তার পরিবার।

জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের মাছুয়াখালী মুরাপাড়া এলাকায় কিছু ভূমিদস্যু, জবর দখলকারী প্রকৃতির লোকজন স্থানীয় মৃত আলী সত্তারের পুত্র রমিজ আহমদের বসতবাড়ীর সীমানার ঘেরাবেড়া বারবার ভাঙচুর করে যাচ্ছে। এ বিষয়ে স্থানীয় লোকজনসহ প্রশাসন অবগত থাকা সত্ত্বেও তোয়াক্কা না করে ফের সীমানায় ভাঙচুরের মত হীন কর্মকান্ডে জড়িয়ে পড়ছে এরা।

এদিকে ৬ এপ্রিল সন্ধ্যার দিকে পূর্বের ন্যায় সন্ত্রাসী কায়দায় উক্ত স্থানে জবর দখলকারীরা আবারো রমিজ আহমদের বসতভিটার ঘেরাবেড়া ভাঙচুর করে। তাতে বাঁধা দিলে তারা নানাভাবে বাদী রমিজকে মারধরের হুমকিও প্রদান করে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বাদীর পরিবার। এ সংক্রান্ত বিষয়ে উক্ত দিন একই এলাকার মৃত মোহাম্মদ শফির পুত্র আবদু শুক্কুর, ফরিদ আহমদ, নজির আহমদকে বিবাদী করে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগী।

এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের প্রধান রমিজের সাথে কথা হলে তিনি জানান, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা আমার বসতভিটার ঘেরাবেড়া নিয়ে ষড়যন্ত্র করে আসছে এবং এতে বাঁধা দিলে আমার উপর নেমে আসে নানা হুমকি ও মারধর। আমি নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিলাম।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.