সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে বস্তা ভর্তি যুবকের লাশ উদ্ধার

ঈদগাঁওতে বস্তা ভর্তি যুবকের লাশ উদ্ধার

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে (২৫ বছর বয়সী) বস্তাভর্তি অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ তদন্ত কেন্দ্র।

১৯ এপ্রিল বিকেল চারটার দিকে ঈদগাঁওর বিমান মৌলভীর ব্রিক ফিল্ডের পাশ্বর্বতী মেহেরঘোনা ও মাইজ পাড়ার নাসির দক্ষিণ পাশে কয়েকজন মহিলা ক্ষেতে কাজ করার সময় বস্তা ভর্তি একটি লাশ পানিতে পড়ে থাকতে দেখে স্থানীয় মেম্বারকে খবর দেয়। পরে লোকমুখে জানাজানি হলে বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক লোকজন ঐ বস্তাভর্তি যুবকের লাশ দেখতে ভীড় জমায়।

উপরোক্ত ঘটনার বিষয়ে জানান মেম্বার বজলুর রশিদ। পরে খবর পেয়ে ঈদগাঁও পুলিশের এস আই শাহাজের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুইঁয়া বস্তাভর্তি লাশ উদ্বারের সত্যতা নিশ্চিত করার পাশাপাশি ময়না তদন্তের জন্য কক্সবাজারে প্রেরণ করা হয়েছে বলেও জানান।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.