এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে দূর পাল্লার এক পরিবহনকে ওভারটেক করতে গিয়ে এস আলমের ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। ১ আগষ্ট সকাল আটটায় ঈদগাঁও বাসষ্টেশনের দরগাহ গেইট সংলগ্ন হাসপাতালের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, সকালে আহত ব্যক্তিটি রাস্তার একপাশ হয়ে হেঁটে বাজারের দিকে আসছিল। এমন অবস্থায় পেছন থেকে চট্টগ্রামমুখী একটি পরিবহনকে ওভারটেক করতে গিয়ে এস আলমের ধাক্কায় ঐ ব্যক্তিটি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক ষ্টেশনে থাকা লোকজন দুর্ঘটনা করে পালিয়ে যাওয়া পরিবহনটিকে আটকিয়ে ফেলে। মুহুর্তের মধ্য চালক পালিয়ে যায় বলে জানা গেছে।
আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। তবে আহতের পরিচয় পাওয়া যায়নি। এদিকে তদন্ত কেন্দ্রের এসআই শাহাজ উদ্দিন জানান, বর্তমানে এস আলম গাড়ীটি পুলিশী হেফাজতে তদন্ত কেন্দ্রে রয়েছে। তবে চালক পলাতক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.