সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ঈদগাঁওতে বিরিয়ানি খেয়ে অসুস্থ ২৫ জন শিক্ষার্থী : পুবানী হোটেল সীলগালা

ঈদগাঁওতে বিরিয়ানি খেয়ে অসুস্থ ২৫ জন শিক্ষার্থী : পুবানী হোটেল সীলগালা

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারের অন্যতম খাবারের দোকান ‘পুবানী হোটেল এন্ড রেস্টুরেন্ট’ সীলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। খাবারে বিষক্রিয়া পাওয়ার অভিযোগে ২ জানুয়ারী বিকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ সিদ্ধান্ত দেয়।

নির্বাহী কর্মকতা জানান, পুবানী হোটেলের খাবার খেয়ে প্রায় ২৫ ছাত্র অসুস্থ হয়েছে। এ অভিযোগে হোটেলটি সীলগালা করে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত হোটেল বন্ধ থাকবে। এ ঘটনায় পুরো ঈদগাঁওবাসী উত্তেজিত। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে হোটেল মালিক জানান, তার দোকানের বিরিয়ানি খাওয়ার আগে বা পরে বাহিরের অন্যান্য খাবারও খেতে পারে ছাত্ররা। তবে পরীক্ষার্থী এক ছাত্র জানান, হোটেলের বিরিয়ানী ছাড়া বাহিরের কোন কিছু খাওয়া হয়নি।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর (থার্টি ফার্স্ট নাইট) রাতে ঐ হোটেলের বিরিয়ানি খেয়ে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসের ২৫ জন ছাত্র অসুস্থ হয়ে পড়ে। তারা বর্তমানে ঈদগাহ মডেল হাসপাতাল এন্ড ডায়াবেটিস সেন্টারে চিকিৎসাধীন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.