সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে ভিলেজ ডক্টরস ফোরামের সম্মেলন ও কাউন্সিল ২ নভেম্বর

ঈদগাঁওতে ভিলেজ ডক্টরস ফোরামের সম্মেলন ও কাউন্সিল ২ নভেম্বর

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

সদরের বৃহত্তর ঈদগাঁওর পল্লী চিকিৎসকদের সংগঠন “ঈদগাঁও ভিলেজ ডক্টরস ফোরাম” এর সম্মেলন ও কাউন্সিল ২ নভেম্বর সকাল ৯টায় স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- কক্সবাজার উন্নয়নর্ষ্ঠিপক্ষের চেয়ারম্যান লে : কর্ণেল (অব:) ফোরকার আহমদ।

সম্মেলন উদ্বোধন করবেন- সংগঠনের প্রধান উপদেষ্টা ডা: তৃণা সাহা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন- ডা: শামসুল হুদা, ডা: মুজিবুল হক, ডা: রুপস পাল, ডা: কামরুল আযাদ, ডা: আবদু রহিম আমানী, ডা: শামীম রাসেল,ডা: নজরুল ইসলাম, ডা: ইউছুপ আলী, ডা: মোবায়দুর রহমান, ঈদগাঁও চেয়ারম্যান এবং সংগঠনের উপদেষ্টা ছৈয়দ আলম, শিক্ষাবীদ ও মুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আজিম, উপদেষ্টা শাহ নেওয়াজ মিন্টু।

এতে সভাপতিত্ব করবেন- ঈদগাঁও ভিলেজ ডক্টরস ফোরামের আহবায়ক ডা: এহেসানুল হক। এ সংগঠনের সম্মেলন ও কাউন্সিলকে সামনে রেখে বৃহত্তর ঈদগাঁওর ৫ ইউনিয়নের পল্লী চিকিৎসকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে।

উক্ত অনুষ্টান সফল ও স্বার্থক করতে ইতিমধ্যে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে বলে আহবায়ক সূত্রে জানা গেছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.