
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
প্রথিতযশা আলেমেদ্বীন, ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার স্বনামধন্য মরহুম অধ্যক্ষ আল্লামা মোঃ ছৈয়দ নূর (রহঃ) ফাউন্ডেশন গঠন কল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিকেলে ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত সভ্যগণের আলোচনা শেষে অস্থায়ী আহবায়ক কমিটি গঠন করা হয়।
এতে রয়েছেন সুপার মাওলানা নজিব আহমদ, ওয়ায়েজ মাওলানা আব্দুর রহমান আজাদ, অধ্যাপক মাওলানা আবু বকর, অধ্যাপক মোঃ রেজাউল করিম আরমান, বিবাহ ও নিকাহ রেজিস্টার কাজী মুহিবুল্লাহ নিজামী, মাওলানা জামাল হোসাইন, প্রভাষক মোঃ শাহাব উদ্দিন, সাইফুল ইসলাম সাইফ, বজলুর রহমান, মাওলানা মনছুর আলম, হাফেজ বজলুর রহমান ও মাওলানা জিয়াউর রহমান। প্রধান সমন্বয়ক মরহুম অধ্যক্ষ সাহেব নাতি ডেফোডিল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোঃ নুরুল মুবিন।
মরহুমের সুযোগ্য পুত্র সুপার মাওলানা নজিব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মরহুম অধ্যক্ষ আল্লামা হযরত মাওলানা ছৈয়দ নুর (রহঃ) এর বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ করা হয়। এতে ফাউন্ডেশন গঠন কল্পে আগামী সভার সময় ও দিন পরবর্তীতে জানানো হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.