
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে এক মাদকসেবী ও খুচরা ব্যবসায়ীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত সাহাব উদ্দীন ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়ার মোজাম্মেল হকের পুত্র।
৫ ডিসেম্বর গভীর রাতে তাকে ইয়াবাসহ আটক করে পুলিশ। পুলিশ সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ মিনহাজ মাহমুদ ভুঁইয়ার নেতৃত্বে এএসআই মহিউদ্দীন ও নিজাম উদ্দীন সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে জাগির পাড়াস্থ তার বাড়ী থেকে মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করে। এসময় তল্লাশী করে ১০ পিস ইয়াবাসহ সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। একই দিন বিকালে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে সদর উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মো. নাজিম উদ্দীনের কাছে সোপর্দ করলে বিক্রি ও মাদক সেবনের দায় স্বীকার করায় সংশ্লিষ্ট আইনে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এদিন তাকে জেল হাজতে প্রেরণের জন্য পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.