সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / ঈদগাঁওতে মাধ্যমিক শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক সভা ও প্রীতিভোজ সম্পন্ন

ঈদগাঁওতে মাধ্যমিক শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক সভা ও প্রীতিভোজ সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি :
জেলার ঐতিহ্যবাহী পেশাজীবি সংগঠন মাধ্যমিক শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ ঈদগাঁও অঞ্চলের বার্ষিক সাধারণ সভা ও প্রীতিভোজ ২ আগস্ট শুক্রবার সকালে ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সম্পন্ন হয়েছে। সংগঠনের সভাপতি এস. এম. তারিকুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলওয়াত করেন ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৌলানা আবদুল হক হক্কানী। গীতা পাঠ করেন ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুপ্রিয়া পাল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছালেহ উদ্দিন চৌধুরী। তিনি বলেন বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়তে হলে শিক্ষকদের শ্রেণিকক্ষে আকর্ষণীয় পাঠদানসহ অর্পিত সকল প্রকার দায়িত্ব আরো নিষ্ঠা এবং অন্তরিকতার সাথে পালন করে যেতে হবে। জাতির বৃহত্তর কল্যাণে শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা মাস্টার নুরুল আজিম এবং ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে মারকাজুল হুদা দারুত তাহফিজ মডেল মাদ্রাসায় ছবক অনুষ্ঠান সম্পন্ন 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁওর স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুল হুদা দারুত ...

Portrait of a professional, showcasing contact details and role information.