
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে এক মুদি দোকানে ডাকাতি, দোকান মালিককে গুলি করে নগদ টাকা ও মালামাল লুট করার খবর পাওয়া গেছে। ২৬ জানুয়ারী দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ঈদগাঁও ইউনিয়নের কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটেছে।
প্রাপ্ত তথ্য মতে, ঈদগাঁও ফরিদ আহমদ ডিগ্রী কলেজ গেইটের পার্শ্ববর্তী স্থানে ইউনিয়নের পশ্চিম ভাদীতলার আবদুল হাকিমের পূত্র হুমায়ুন ইসলাম (২৬) এর মুদি দোকনে ঐ দিন গভীর রাতে ডাকাতদল প্রবেশ করে নগদ টাকা, মোবাইল কার্ড, বিকাশের মোবাইলসহ মালামাল নিয়ে যাওয়ার সময় দোকানে থাকা মালিক হুমায়ুনের মাথায় দুটি কোপ ও গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে বাড়ীর লোকজনসহ আত্মীয় স্বজনরা গুলিবিদ্ধ হুমায়ুনকে উদ্ধার করে ককসবাজার সদর হাসপাতালে প্রেরণ করে, সেখানে অবস্থার অবনতি দেখা দেওয়ার তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে তার অবস্থা আশংকা জনক বলে প্রত্যাক্ষদর্শী সূত্রে প্রকাশ।
এদিকে খবর পেয়ে একইদিন সকালে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই লিটনুর রহমান জয়ের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে ঐ দোকানের কমর্চারী রায়হান নামের এক কিশোরকে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।
এদিকে তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুইঁয়া ঘটনার সত্যতা নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান। জুমার পূর্বে ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজার সদর মড়েল থানার ভারপ্রাপ্ত কর্মকতা রনজিত কুমার বড়ুয়া, ওসি তদন্ত কামরুজ্জামান ও ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ।
অপরদিকে ঈদগাঁও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক কাইয়ুম উদ্দিন ডিসেন্ট, ভাদীতলার একাংশের কমিউনিটি পুলিশের সভাপতি হুমায়ুন ইসলামের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত শাস্তির দাবী জানান। ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে জানান আহতের চাচা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.