
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দক্ষিন মাইজ পাড়া যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে তিনদিন ব্যাপী দক্ষিণ মাইজ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন সীরত ময়দানে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আগামীকাল (শনিবার) থেকে শুরু হতে যাচ্ছে।
এ মাহফিলে প্রথমদিন ৬ জানুয়ারী তাফসীর পেশ করবেন- চুয়াডাঙ্গা থেকে আগত মুফাচ্ছিলে কোরআন হয়রত মাওলানা আবদুল কাদের জিহাদী, খুরুশকুলের হয়রত মাওলানা জয়নাল আবেদীন, চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হয়রত মাওলানা আলী আহমদ হেলালী। দ্বিতীয়দিন ৭ জানুয়ারী তাফসীর পেশ করবেন -ঢাকা থেকে আগত মুফাচ্ছিলে কোরআন হয়রত মাওলানা শেখ হামিদুর রহমান সাইফী, খুটাখালী তমিজিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক হয়রত মাওলানা আবুল ফজল, দক্ষিন মাইজ পাড়া জামে মসজিদের খতিব হয়রত মাওলানা হাফেজ বদরুজ্জামান।
তৃতীয়দিন সমাপনী দিনে তাফসীর পেশ করবেন – ঢাকা থেকে মুফাচ্ছিলে কোরআন হয়রত মাওলানা সাদেকুর রহমান আল আজহারী, চকরিয়া শাহারবিল মাদ্রাসার হয়রত মাওলানা শফিউল হক জিহাদী, ঈদগাঁও আলমাছিয়া ডিগ্রী মাদ্রাসার শিক্ষক হয়রত মাওলানা মোহাম্মদ ইদ্রিস।
এ তিনদিন ব্যাপী বিশাল তাফসীর মাহফিলে সকলের প্রতি দ্বীনি দাওয়াত জানিয়েছেন যুবকল্যান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা।
উল্লেখ্য যে, মাহফিলের দ্বিতীয়দিন সকাল ৯টা থেকে কোরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় কৃতকার্যসহ অংশগ্রহনকারীদের পুরস্কার প্রদান করা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.