নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঈদগাঁও ইউনিয়ন শাখার ১নং ওয়ার্ডের ফরম বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১০ সেপ্টেম্বর সন্ধ্যায় ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহামান শাহীনের সভাপতিত্বে ঈদগাঁও বাজারস্থ দলীয় কার্যালয়ে ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখে ঈদগাঁও যুবলীগের সভাপতি এনাম রনি, প্রধান বক্তার বক্তব্য রাখেন, ঈদগাঁও যুবলীগ সাধারন সম্পাদক রাশেদ উদ্দিন রাশেদ। বক্তব্য রাখেন, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ সাবেক সহ-সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, ইউনিয়নের সহ সভাপতি নুরুল আক্কাস, সহ-সাধারণ সম্পাদক মনছুর আলম, সাবেক ছাত্রনেতা জাবের উদ্দিন।
উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক নুরুল হক ভাইয়া, সাবেক যুবনেতা ফরিদুল আলম, যুবনেতা ইরফানুল হক, নুরুল হুদা, আলা উদ্দিন
সহ ওয়ার্ডের তৃণমূলের অসংখ্য কর্মী।
সভা শেষে ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা তৃণমূল কর্মীদের মাঝে ফরম বিতরন করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.