সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে রিপোটার্স সোসাইটির নতুন কমিটি গঠিত

ঈদগাঁওতে রিপোটার্স সোসাইটির নতুন কমিটি গঠিত

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার জেলা সদরের বৃহত্তর ঈদগাঁওর একঝাঁক তরুণ কলম সৈনিকদের সংগঠন ঈদগাঁও রিপোটার্স সোসাইটির ২য় বর্ষপূতি উপলক্ষে আলোচনা সভা ১৮ জানুয়ারী বিকেল ৪টায় সংগঠনে সাধারন সম্পাদক আশফাক উদ্দিন আরাফাত এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন,রিপোটার সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম, নির্বাহী সদস্য ছরুয়ার শিফা, রফিক উদ্দিন লিটন, নেজাম উদ্দিন। সকলের সর্বসম্মতিক্রমে উক্ত দিন ২০১৮ সালের পুরনো কমিটি বিলুপ্ত করে ২০১৯ সালের নতুন কমিটি গঠন করা হয়। তৎমধ্যে দৈনিক আপন কন্ঠের ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিনিধি মফিজুল ইসলাম মফিকে সভাপতি ও দেশের নিউজের বার্তা সম্পাদক আশফাক উদ্দিন আরাফাতকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

উল্লেখ্য যে, ২০১৬ সালের ২০শে ডিসেম্বর এই সংগঠনটি যাত্রা হয়। নবনির্বাচিত কমিটিকে সুধীজন অভিবাদন জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.