
ঈদগাঁওতে রেললাইন নির্মাণ কাজ পরিদর্শন করলেন রেলপথ মন্ত্রী
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
চট্টগ্রাম-কক্সবাজার পর্যন্ত নির্মাণাধীন রেললাইনের ঈদগাঁও উপজেলার জালালাবাদ রাবারড্যাম, পালাকাটা অংশ পরিদর্শন করলেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মন্ত্রী পরিদর্শনকালে সাথে ছিলেন কক্সবাজার-সদর আসনের এমপি আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার সদর আওয়ামীলীগের সভাপতি আবু তালেব, জেলা যুবলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী হুমু, কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকু, উপজেলা আ,লীগের নির্বাহী সদস্য আবদু রাজ্জাক, ইউনিয়ন আ,লীগ নেতা হাসান আলীসহ নেতৃবৃন্দরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.