সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে রোজাদারদের মাঝে পুদিনা পাতার কদর তুঙ্গে

ঈদগাঁওতে রোজাদারদের মাঝে পুদিনা পাতার কদর তুঙ্গে

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

সারাদিন রোজা রেখে সন্ধ্যায় ইফতারীর সময় পাঁচ ফোঁড়ন না থাকলে ইফতার যেন অপূর্ণ থেকে যায়। তেমনি করে প্রতিবছরের ধারায় এ বছরও রোজাদারেরা ইফতারীর অনুষঙ্গ হিসেবে পুদিনা পাতাকে সঙ্গী করে রাখছে। তার সাথে আরো কতকিছু দিয়ে ইফতারকে স্বাদে ভরপুর করে তোলছে।

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারে ১৮ মে (প্রথম রমজান) পড়ন্ত বিকেলের দিকে তরকারী বাজার ঘুরে দেখা যায়, ইফতারীর বাজার করতে আসছে ব্যবসায়ী সহ সাধারন লোকজন। সেখানে রোজাদারদের প্রথম পছন্দের তালিকায় পুদিনা পাতার স্থান সবাগ্রে শীর্ষে রয়েছে। তারপর লেবু, শষা, গাজর, টমেটো, কাঁচামরিচ। এসবের মিশ্রনে যেন সুস্বাদু ইফতারী আইটেম।

এছাড়া এবারও পুদিনা পাতার কদর তুঙ্গে রয়েছে ঈদগাঁওর রোজা দারদের মাঝে। দাম যাই হোক না কেন কিনে নিয়ে যেতে চোখে পড়ছে এসব কাঁচা তরতাজা জিনিসপত্র।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.