
ঈদগাঁওতে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে উখিয়ার কাছে লামা পরাজিত
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
নবগঠিত ঈদগাঁও উপজেলায় দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হওয়া শেখ রাশেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ট্রাইব্রেকারে উখিয়া ফুটবল একাদশে কাছে পরাজিত হন লামা খেলোয়াড় সমিতি।
১৮ ফেব্রুয়ারি বিকেলে ঈদগাহ রশিদ আহমেদ কলেজ মাঠে বঙ্গবন্ধু মিনি স্টেডিয়ামে মেহেরঘোনা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়।
এই খেলায় উখিয়ার কাছে পরাজিত হলেন লামা। খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটেছে। খেলায় টুর্নামেন্ট কমিটির পক্ষে উপস্থিত ছিলেন, সভাপতি হারুনর রশিদ, সিনিয়র সহ সভাপতি আবদুল মজিদ খাঁন, সাধারন সম্পাদক সালামত উল্লাহ, প্রধান সমন্বয়ক আবদু সালাম, ম্যাচকো-অডিনেটর আহমদ কবির, সহ সভাপতি আবদু শুক্কুর ও দিল মোহাম্মদ।
এদিকে একই মাঠে গতকাল ঈদগাঁও সেভেন স্টারের কাছে পরাজিত হলেন হাটহাজারী ফুটবল একাদশ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.