
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার উপজেলার ঈদগাঁওর ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক, সেচ্ছাসেবী ও ক্রিড়া সংগঠন মিডল কক্স ইউনাইটেডের উদ্যোগে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদের সম্মানে ঈদগাহ বাসীর সংবর্ধনা ও ইফতার সম্পন্ন হয়েছে।
৩০মে বিকেলে প্রবীন শিক্ষক মোজাম্মেল হক ফরাজীর সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন, মিডল কক্স ইউনাইটেডের সভাপতি কাফি আনোয়ার।
সংবর্ধিত অতিথি মহিলা সাংসদ কানিজ ফাতেমা আহমদ বলেন, যেকোন দাবী আদায় করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বৃহত্তর ঈদগাঁওবাসীর বহু দাবী দাওয়া রয়েছে। এসব দাবী পূরণে দলমত নির্বিশেষে সবাইকে একমত হতে হবে। ঈদগাঁওর পুত্রবধূ হিসেবে আমার কাছে আপনাদের অনেক দাবী থাকতে পারে। এসব দাবী পূরণে আমি আপনাদেরকে নিয়ে শীঘ্রই কাজ শুরু করবো। প্রথম কাজ হবে ঈদগাঁও বাজারের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন। পর্যায়ক্রমে ঈদগাঁও উপজেলা বাস্তবায়নসহ অন্যন্যা দাবী আদায়ে আমি আন্তরিক ভাবে কাজ চালাবো।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কউক সদস্য ইন্জিনিয়ার বদিউল আলম। বক্তব্য রাখেন, সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, মিডল কক্স ইউনাইটেড সদস্য মামুন সিরাজুল মজিদ, ঈদগাহ আর্দশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এস এম তারেক, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন শিক্ষক নুরুল আমিন হেলালী।
এতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আ,লীগ উপদেষ্টা মাষ্টার নুরুল আজিম, কক্সবাজার সরকারী কলেজের সহকারী অধ্যাপক সুলতান আহমেদ, পোকখালী আ,লীগ সভাপতি মোজাহের আহমদ, ব্যবসায়ী জসিম উল্লাহ মিয়াজী, চৌফলদন্ডী আ,লীগ সাধারণ সম্পাদক শাহজাহান, জালালাবাদ আ,লীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম, যুবনেতা ওসমান সরওয়ার ডিপো, গণমাধ্যমকর্মী মো: রেজাউল করিম, এম আবুহেনা সাগর, কৃষি অফিসার জিকু দাশ সুব্রত, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ইরফানুল করিম, ঈদগাঁও যুবলীগ সাধারণ সম্পাদক এনাম রনি, চৌফলদন্ডী ছাত্রলীগের সভাপতি মনজুর আলম। মিডল কক্স ইউনাইটেডের পক্ষ থেকে নেতৃবৃন্দরা ক্রেষ্ট ও ফুল দিয়ে সংবর্ধিত করেন সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদকে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজকর্মী, ব্যবসায়ীসহ নানা শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.