
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার জেলার প্রাচীন বিদ্যাপীঠ ঈদগাহ আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা কর্তৃক আয়োজিত নব নির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ সংবর্ধিত হয়।
১৭ এপ্রিল দুপুরে মাদ্রাসার অধ্যক্ষ হেফাজত উল্লাহ নদভীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ইঞ্জিনিয়ার বদিউল আলম, ডা:সাইফুদ্দিন ফরাজী, সদর আ,লীগ উপদেষ্টা মাষ্টার নুরুল আজিম, চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল, সাবেক যুবনেতা কামাল উদ্দিন পিয়ারু, জালালাবাদ আওয়ামীলীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী চৌফলদন্ডী আওয়ামীলীগ সভাপতি এহেছানুল হক, সাধারণ সম্পাদক শাহাজান মনির, পোকখালী আ,লীগ সভাপতি মোজাহের আহমদ, ইসলামপুর আওয়ামীলীগ সভাপতি মনজুর আলম, সাধারণ সম্পাদক শাহাজান চৌধুরী এবং চৌফলদন্ডী আ,লীগের সাবেক সভাপতি হাবিব উল্লাহ।
এতে আরো উপস্থিত ছিলেন, ঈদগাহ রিপোর্টাস সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, জেলা শ্রমিকলীগ সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন শাওন, জেলা ছাত্রলীগ সহ সম্পাদক ইরফানুল করিম, জেলা ছাত্রলীগ সদস্য তানজিদ ওয়াহিদ লোটাস চৌফলদন্ডী ছাত্রলীগ সভাপতি মনজুর আলম, ছাত্রনেতা আবদুর রহমান নাহিদ।
এ সংবর্ধনা অনুষ্টানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও অসংখ্য শিক্ষার্থী অংশ নেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.