
প্রতিকী ফটো
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়ার সমাজ সেবক হাজী মোস্তাক আহমদ (৬৫) আর নেই। ১৮ই এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় ফুয়াদ আল খতিব হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না….. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলেমেয়েসহ আত্মীয়-স্বজন রেখে যান।
১৯ এপ্রিল বাদে জোহরের দক্ষিণ মাইজ পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। এ জানাযায় এলাকার সর্বশ্রনী পেশার শোকার্ত মানুষের ঢল নামে। তার মৃত্যুতে পরিবার পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন – ঈদগাঁও রিপোটার সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগরসহ এলাকার লোকজন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.