
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট খালেকুজ্জামানের ২৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঈদগাঁওতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
২৮শে সেপ্টেম্বর বিকেলে অ্যাডভোকেট খালেকুজ্জামান স্মৃতি পরিষদের আয়োজনে ঈদগাঁও মাছুয়াখালী রত্মগর্ভা রিজিয়া আহমদ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন মরহুম অ্যাডভোকেট খালেকুজ্জামানের সহধর্মিণী মারুফা জামান। প্রধান অতিথির বক্তব্য রাখেন,মরহুমের ছোট ভাই সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহীদুজ্জামান।
বক্তব্য রেখেছেন, ঈদগাঁও রশিদ আহমদ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ওমর ফারুক, বিএনপি নেতা হামিদ উদ্দিন ইউসুফ গুন্নু, এস্তাফিজুর রহমান,শামসুল হক শারেক, শহিদুল্লাহ সিকদার, আকতারুল আলম, সেলিম উল্লাহ, শওকত আলম, মোকতার আহমদ, মুসলেম উদ্দিন, নাছির উদ্দীনসহ আরো অনেকে। সভায় সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন আজিজুর রহমান।
স্মরণ সভা পরিচালনা করেন, রত্নাগভা রিজিয়া আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু বক্কর ছিদ্দিক।
একইদিন আসরের নামাজের পূর্বে মোনাজাতের মাধ্যমে মা ফাতেমা জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সাবেক সংসদ ইঞ্জিনিয়ার মোঃ শহীদুজ্জামান।
উল্লেখ্য, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে চার দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন এড. খালেকুজ্জামান। ২০০১ সাল ২৮ সেপ্টেম্বর রামুর বাইপাস সড়কে তাঁর শেষ নির্বাচনী জনসভায় শাহাদত বরণ করেন। কক্সবাজার-রামু জনগণের হৃদয়ে এখনো অম্লান এড, খালেকুজ্জামান। প্রতিবছর ২৮শে অক্টোবর মরহুম খালেকুজ্জামানকে নানান আয়োজনের মাধ্যমে স্মরণ করে আসছে কক্সবাজার রামুর জনগণ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.