সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় আ.লীগ ও বিএনপি নেতা শংকামুক্ত নন

ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় আ.লীগ ও বিএনপি নেতা শংকামুক্ত নন

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আকতার উদ্দীন বাবুল ও ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে এ দু’নেতা চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, বিএনপি সভাপতি আকতার উদ্দীন বাবু গত বুধবার দুপুরে তাঁর নিজ এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হন। তাঁকে ঈদগাঁওর একটি ক্লিনিকে আনা হলে কর্তব্যরত ডাক্তার চট্টগ্রামে রেফার করেন। খবর পেয়ে দলীয় লোকজন তাঁকে দেখার জন্য ঈদগাঁওতে ছুটে আসেন।

উল্লেখ্য, কয়েকমাস আগে তাঁর বড় পুত্র নিজ বাড়ীতে বৈদ্যুতিক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হন।

এদিকে ইসলামপুর আ.লীগ সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী কয়েকদিন আগে ইসলামাবাদের ফকিরা বাজার এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনার শিকার হন। বিপরীত দিক থেকে আসা একটি টমটম তাঁকে মহাসড়কে সজোরে ধাক্কা দেয়। এতে তাঁর মুখসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। বর্তমানে তিনিও চট্টগ্রামের একটি ক্লিনিকে আইসিইউতে ভর্তি আছেন বলে তাঁর সহকর্মীরা জানিয়েছেন।

উল্লেখ্য, আহত দু’ রাজনৈতিক দলের এ দু’নেতা মাঠে রাজনীতির পাশাপাশি ব্যবসার সাথে জড়িত রয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.