সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে ১১ দাবীর বাস্তবায়ন চায় এলাকাবাসী

ঈদগাঁওতে ১১ দাবীর বাস্তবায়ন চায় এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে এবার ১১ দাবী বাস্তবায়নসহ বৃহত্তর এলাকায় অসমাপ্ত কাজ দ্রুততার সাথে সম্পন্ন করার দাবী এলাকাবাসীর।

দাবীসমূহের মধ্যে রয়েছেন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে গ্রাম আদালতকে শক্তিশালী করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা, ওয়ার্ড ভিত্তিক সেবাকেন্দ্র স্থাপন করা, ঈদগাঁও বাজারের জনদূর্ভোগ লাঘবে পর্যাপ্ত গণশৌচাগার নির্মাণ, বিনোদন কেন্দ্রের ব্যবস্থা করা, কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, মাদকসহ নানা অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে সমাজের নেত্বস্থানীয়দের নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিদের সমন্বয়ে ওয়ার্ড ভিত্তিক আইন শৃঙ্খলা কমিটি করে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখা, গ্রামগঞ্জে অপরাদ প্রবনতা দূরীকরণে পুলিশী টহলের ব্যবস্থা করা,ঈদগাঁওর খাল-নদীকে দখল-দূষণের হাত থেকে রক্ষা করা, এলাকায় কারিগরি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনসহ কর্মসংস্থান সৃষ্টি করা, মসজিদ-মন্দির-শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস ও ঐতিহ্য সমুন্নত রাখার পাশাপাশি কবরস্থান, শ্মশান, সেবাখোলা, পুকুর-জলাধার-জলাশয় উন্নয়নও রক্ষণা বেক্ষনে কার্যকর সংরক্ষণ কমিটি করা, এলাকার উন্নয়ন কাজ তদারকি, পরিকল্পনা গ্রহণসহ কার্যক্রমে জবাবদিহিতা-গতিশীলতা, সার্বজনীন অংশগ্রহণ নিশ্চিত কল্পে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কৃষকসহ ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সমন্বয়ে কার্যকরী ইউনিয়ন বোর্ড গঠন করার দাবী।

কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা সাংসদসহ সংশ্লিষ্টরা যদি ঈদগাঁওর উন্নয়নে এগিয়ে আসেন তাহলে অসম্ভবকে সম্ভবে পরিণত হবে বলে মনে করেন এলাকার সাধারণ মানুষ।

সেচ্ছাসেবী সংগঠক ইমরান জানান, বৃহত্তর ঈদগাঁওর উন্নয়নে দাবী সমুহ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন।

স্থানীয় লোকজন জানান, এলাকার স্বার্থে উপরোক্ত দাবীগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে স্ব স্ব ইউনিয়নসমূহে আলোয় আলোকিত হয়ে উঠবে। গ্রামীণ উন্নয়ন একধাপ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন। বর্তমানে এই দাবীসমূহ বাস্তবায়ন এখন সময়ের দাবী।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.