
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার আদালত পাড়া জজ কোর্টের সামনে থেকে ঈদগাঁওর এক ব্যক্তির মোটর সাইকেল চুরি হওয়ার খবর পাওয়া গেছে।
২৮ নভেম্বর সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। মোটর সাইকেল মালিক সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভাদীতলার মৃত লাল মিয়ার পুত্র মো: ইউছুপ নবী উক্ত স্থানে মোটর সাইকেল রেখে নাস্তা করতে যায়। নাস্তা শেষ করে এসে দেখে তার মোটর সাইকেলটি নাই। সে হতভম্ব হয়ে পড়ে।
এ ব্যাপারে মালিক ইউছুপ নবী উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.