সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ঈদগাঁওর কালিরছড়ায় চালবোঝাই ট্রাক উল্টে : যান চলাচলে বিঘ্ন সৃষ্টি

ঈদগাঁওর কালিরছড়ায় চালবোঝাই ট্রাক উল্টে : যান চলাচলে বিঘ্ন সৃষ্টি

 

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

চালকের অসেচনতার কারণে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর কালিরছড়ায় চালবোঝাই ট্রাক উল্টে, বেশ কিছুক্ষণ যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

জানা যায়, ১০ অক্টোবর চট্টগ্রাম বন্দর থেকে চাল বোঝাই করে একটি ট্রাক কক্সবাজার সদর উপজেলা খাদ্য গোদামে যাচ্ছিল। এমতাবস্থায় ঐদিন ভোর সকালে তথা ফজরের নামাজের পরপরই ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া বাজার বা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চালকের ঘুম ঘুম ভাব কিংবা সাবধান না থাকার কারণে মধ্যস্থানে এ চাল বোঝাই করা ট্রাকটি উল্টে যায়। এতে চালক সামান্য পরিমাণ আহত হন বলে জানান, কালিরছড়া বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন।

তবে গাড়ী উল্টে যাওয়ার পর থেকে দুরপাল্লার হরেক রকম যানবাহন সহ ছোট ছোট গাড়ী দুদিকে চলাচলে বেশ কিছুক্ষণ সময় দূর্ভোগ আর দূর্গতিতে পড়েছিল। পরে খবর পেয়ে তুলাতলী হাইওয়ে পুলিশ ফাঁড়ি ঘটনাস্থল পরির্দশন করেন। পরবর্তীতে মহাসড়কের উপর উল্টে যাওয়া ট্রাকটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে দেয় বলে জানান অনেকে। এ ব্যাপারে স্থানীয় মেম্বার উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.