সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওর ক্ষুদ্র ব্যবসায়ী আলমগীর সপ্তাহ ধরে নিখোঁজ : থানায় জিডি

ঈদগাঁওর ক্ষুদ্র ব্যবসায়ী আলমগীর সপ্তাহ ধরে নিখোঁজ : থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

ওয়াজ মাহফিলে গিয়ে সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন জেলা সদরের ঈদগাঁওর ক্ষুদ্র ব্যবসায়ী আলমগীর। তার আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়েও কোন ধরনের সন্ধান না পাওয়ায় সকলের মাঝে অজানা আতংক বিরাজ করছে। স্বামীর সন্ধান চেয়ে থানায় জিডিও করেছেন স্ত্রী। ঘটনার পর থেকেই মোবাইল বন্ধ থাকায় আত্মীয় স্বজন, পার্শ্ববর্তী দোকানদার, পরিচিতজনরা রয়েছে আতংকে।

নিখোঁজ আলমগীর চকরিয়া উপজেলার চিরিঙ্গা পানখালী এলাকার মোঃ ইছহাকের ছেলে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে পরিবার থেকে আলাদা হয়ে ঈদগাঁও বাসষ্ট্যাণ্ডস্থ একটি কলোনী তে স্ত্রী নিয়ে বসবাস ও আরকান সড়কের পাশে আরাফাত শপিং কমপ্লেক্সের সামনে ছোট একটি ইজিলোড-বিকাশের ব্যবসা করে আসছিল।

থানার ডায়েরী সূত্র মতে, মোঃ আলমগীর গত ২৩ জানুয়ারী রাত আনুমানিক সাড়ে ৮টার বাসা থেকে মাহফিলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। যথা সময়ে বাসায় ফিরে না আসায় তার ব্যবহৃত মোবাইলে কল করলে বন্ধ পাওয়া যায়। পরদিনও বাসায় না আসায় আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পাওয়ায় ২৭ জানুয়ারী স্ত্রী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন (নং ১৮৬১)। নিখোঁজের সময় আলমগীরের পরনে সাদা গোলাপী হাত লম্বা শার্ট তার উপর শীতের কালো জ্যাকেট, জলপাই রংয়ের এক গ্যাবাডিং প্যান্ট ছিল। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি মত এবং শরীরের গঠন মধ্যম বলেও ডাইরীতে উল্লেখ করেন। তার স্ত্রী উপরোক্ত তথ্যাবলীর সত্যতা নিশ্চিত করেন।

এ ব্যাপারে সদর মড়েল থানার ওসি তদন্ত খায়রুজ্জামান নিখোঁজের বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন এ প্রতিবেদককে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.