সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / ঈদগাঁওর গ্রামাঞ্চলে উঠান বৈঠক ও মতবিনিময় সভায় মেতে উঠেছে নেতাকর্মীরা

ঈদগাঁওর গ্রামাঞ্চলে উঠান বৈঠক ও মতবিনিময় সভায় মেতে উঠেছে নেতাকর্মীরা

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা সদরের বৃহত্তর ঈদগাঁওর প্রত্যান্ত গ্রাম গঞ্জে উঠান বৈঠক, মতবিনিময় সভা ও হাউজ ক্যাম্পিংয়ে মেতে উঠেছে দলীয় নেতাকর্মীরা।

নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই বৃহত্তর ঈদগাঁওর গ্রামীন জনপদে নির্বাচনী আমেজ বেড়ে চলছে। বসে নেই প্রার্থীদের কর্মী সর্মথকরা। কনকনে শীতকে উপেক্ষা করে মাঠে ময়দানে নির্বাচনী রসগল্প নিয়ে চষে বেড়াচ্ছে।

জাতীয় নির্বাচন নিয়ে দলীয় নেতার্কমীদের পাশা পাশি আলাপ আলোচনা মুখর দেখা যাচ্ছে পাড়া মহল্লার কৌতুহলী সাধারন লোকজনদেরকে। শীতে পড়ন্ত বিকেল পার হলেই সন্ধ্যা বা রাত্রে বৃহৎ এলাকার নানা স্থানে চায়ের দোকানে একে অপরের সাথে মেতে উঠে নির্বাচনী আড্ডা। রুপ কথার গল্পের মত লোকজনের মাঝে নির্বাচন নিয়ে কথা বুলি থেমে নেই।

এমনকি দোকান পাঠে চায়ের চুমুকে কর্মী এবং সমর্থকদের মাঝে রশিক তর্কাতর্কিও অব্যাহত রয়েছে। প্রতিবারই নিবার্চনকে সামনে রেখে গ্রামীন লোকজনের এটি এক ঐতিহ্য বললেই চলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচার প্রচারণা চলছে।

বহুল প্রত্যাশিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যতই সামনের দিকে এগুচ্ছে, ততই মেঠোপথের মানুষের মাঝে উৎসাহ -উদ্দিপনা বিরাজ করছে।

সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের কমিটি নেই ৪ মাস ধরে। তবুও মাঠ ছাড়েনি বিশাদের নেতৃত্বে নেতাকর্মীরা। আগামী ১১ ডিসেম্বর গনসংযোগ এর মধ্য দিয়ে ছাত্রলীগ নৌকা মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করতে মাঠে নামবে বলে জানিয়েছেন ছাত্রনেতা আবুহেনা বিশাদ।

অন্যদিকে সদর যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা রাজিবুল হক চৌধুরী রিকো জানান, আসন্ন নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে যুবলীগ মাঠে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

ঈদগাঁও সাংগঠনিক উপজেলা যুবদল সভাপতি আজমগীর জানান, লুৎফুর রহমান কাজলকে জয়যুক্ত করতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা তৎপর রয়েছে।

উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা জানান, ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ছাত্রদল মাঠে সক্রিয় রয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.