নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কক্সবাজার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানের নির্দেশে ঈদগাঁও সাংগঠনিক উপজেলার আওতাধীন ঈদগাঁও, জালালাবাদ, ইসলামাবাদ ও ইসলামপুর ইউনিয়নের ২১ জন বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে।
৬ অক্টোবর এ কমিটিগুলো ঈদগাঁও সাংগঠনিক উপজেলা যুবদলের চার জন যুগ্ম আহবায়কের সুপারিশ ক্রমে অনুমোদিত করা হলো। এ কমিটি ১৫ দিনের মধ্যে ওয়ার্ড কমিটি যুবদলের থেকে প্রেরিত তথ্য ফরম সহকারে গঠন করেই থানা কমিটির বরাবর জমা দেওয়ার জন্য নির্দেশনা দেয়া হল।
ঈদগাঁও সাংগঠনিক উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কামাল হোসাইন চার ইউনিয়ন যুব দলের আহবায়ক কমিটি অনুমোদনের সত্যতা নিশ্চিত করেন এ প্রতিবেদককে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.