সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওর “চিলেকোঠার আড্ডা” আনুষ্ঠানিক যাত্রা

ঈদগাঁওর “চিলেকোঠার আড্ডা” আনুষ্ঠানিক যাত্রা

add

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

ঢাকায় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বৃহত্তর ঈদগাঁওর কজন স্বপ্নবাজ তরুণদের ক্ষুদ্র প্রয়াসে আনুষ্ঠানিক যাত্রা হল “চিলেকোঠার আড্ডা” নামে এক ব্যতিক্রমী রেস্টুরেন্ট।

জানা যায়, স্বপ্নবাজ ও উদ্যেমী তরুণরা দেশের রাজধানী ঢাকার বুকে সরকারী কিংবা বেসরকারী বিশ্ববিদ্যালয়ের পড়াশোনায় লিপ্ত। তারা সকলেই কক্সবাজার সদরের ঈদগাঁও এলাকার সন্তান।

মহামারী দূর্যোগেও তাদের স্বপ্ন আর সাহসকে রুখতে পারেনি। তারা জানিয়ে দিল স্বপ্ন দেখতে বেশী কিছুর প্রয়োজন নেই। কেবল ইচ্ছে শক্তি আর শ্রম। বাঁশ-বেত-খড়-ডিজাইনেবল লাইটিংসহ নানা রকম নান্দনিক ঠুনকো জিনিসেও স্বপ্ন বুনা যায়।

১লা নভেম্বর বিকেলে ঈদগাঁও স্টেশনে ইকতিশাদ প্লাজায় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কজন স্বপ্নচারিনীদের ক্ষুদ্র প্রয়াস চিলেকোঠায় আড্ডা নামক ব্যতিক্রমী রেস্টুরেন্ট উদ্বোধন হল। দৃষ্টিনন্দন স্বপ্নের সাথে যারা রয়েছে- ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদর, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিলয়, নর্থ সাউথের শিক্ষার্থী জিয়া। সহযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুষার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্রনেতা মুনতাসির।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি এম মমতাজুল ইসলাম, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব কামরুল হাসান চৌধুরী, জেলা যুবলীগের নেতা হুমায়ুন কবির চৌধুরী হুমু, ইয়াছিন আরাফাত টুটুল, রাশেদুল উদ্দিন মুকুল, সুজন ঈদগাঁও থানা শাখার দপ্তর সম্পাদক এম আবু হেনা সাগর, সেচ্ছাসেবী সংগঠক ইমরান তাওহীদ রানাসহ নানা শ্রেনী পেশার লোকজন। সূচনাকালে সকলকে মিষ্টিমুখ করানো হয়। সকালে খতমে কোরআন অনুষ্ঠিত হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.