
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার ৫ টি ইউনিয়ন ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন লাভ করে। এই নিয়ে ছাত্রনেতাদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে।
জানা যায়, এই উপজেলার আওতাধীন ঈদগাঁও, জালালাবাদ,ইসলামাবাদ,ইসলামপুর, পোকখালী ইউনিয়নের জাতীয়তাবাদী ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করেছেন ঈদগাঁও উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুল হুদা নকশাও সদস্য সচিব মো: আনিছুর রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নবঘোষিত ৫ ইউনিয়ন কমিটির মধ্যে ঈদগাঁও ইউনিয়নে সভা পতি হলেন,মো:ইসমাইল হোসেন,সাধারন সম্পা দক শহিদুল ইসলাম জমিল, জালালাবাদে সভা পতি হলেন, মোহা: ইসমাইল, সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম, ইসলামাবাদে সভাপতি হলেন, মো: হাবিব আযাদ,সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল, ইসলামপুর সভাপতি হল শফিউল করিম স্বপ্নীল, সাধারন সম্পাদক আবু বক্কর ছিদ্দিক ও পোকখালীর সভাপতি হলেন- মোর্শেদুল আলম, সাধারন সম্পাদক তারেকুল ইসলাম।
কমিটির বিষয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুল হুদার সাথে কথা হলে জানান,চলতি মাসে ৯ই জানুয়ারী ইউনিয়ন কমিটি অনুমোদিত হয়। তবে দলের উদ্বর্তন নেতৃবৃন্দের যাচাই বাচাইয়ের পর অনুমোদিত কমিটি সমুহ ২৭শে জানুয়ারী প্রকাশ পায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.