সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওর প্রবীণ ব্যবসায়ী সলিম সওদাগর আর নেই : শোক প্রকাশ

ঈদগাঁওর প্রবীণ ব্যবসায়ী সলিম সওদাগর আর নেই : শোক প্রকাশ

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব ইছাখালী মরহুম আবদু রশিদের ছেলে বর্তমান ইসলামাবাদ দক্ষিণ খোদাইবাড়ীর বাসিন্দা এবং ঈদগাঁও বাজারে প্রবীণ ব্যবসায়ী মরিয়ম ষ্টোরের স্বত্বাধিকারী হাজী সেলিম উল্লাহ আর নেই। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগাক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

১৯ নভেম্বর দুপুর আড়াইটার চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ইন্নালিল্লাহে ——–রাজেউন। তাঁর বয়স ছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি ১স্ত্রী, ৩পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান।

মরহুম হাজী সেলিম উল্লাহ ঈদগাঁও প্রেস ক্লাবের সহ-অর্থ সম্পাদকের চাচা।

প্রবীন এই ব্যবসায়ীর মৃত্যুতে পরিবার পরিজন, এলাকাবাসীসহ ব্যবসায়ী মহলের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.