সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওর রহিমুল্লাহ হাতে রাষ্ট্রপতির চিঠি!

ঈদগাঁওর রহিমুল্লাহ হাতে রাষ্ট্রপতির চিঠি!

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার জেলা সদরের ঈদগাঁওর বাউকুল চাষী রহিমুল্লাহ হাতে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের স্বাক্ষরিত চিঠি। হুবুহু চিঠিটি হল-

প্রিয় রহিমুল্লাহ
আসসালামু আলাইকুম।
শুভেচ্ছা উপহার হিসেবে আপনার বাগানের বাউকুল প্রেরণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি একজন কর্মবীর মানুষ। চ্যানেল আই-এ জনাব শাইখ সিরাজের উপস্থাপনায় ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠান আপনাকে বাউকুল চাষে উদ্বদ্ধু করেছে জেনে আমি খুশি হয়েছি। প্রায় শূন্য থেকে শুরু করে আপনি আজ বিশাল বাউকুল বাগানের মালিক হয়েছেন, অর্থনৈতিকভাবে হয়েছেন স্বাবলম্বী। আমার বিশ্বাস আপনার সাফল্যে অনুপ্রাণিত হয়ে দেশের কৃষক ও সাধারণ মানুষ কৃষিপণ্য, ফল ও ফসল উৎপাদনে উৎসাহিত হবেন এবং নিজেদের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে ও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

জনাব শাইখ সিরাজের কৃষি বিষয়ক অনুষ্টান ইতিমধ্যে দেশের কৃষক ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক অবদান রাখছে। আমি আশা করি বাংলাদেশের কৃষি ও কৃষকের উন্নয়নে তিনি ভবিষ্যতেও তার উদ্ভাবনীমূলক উদ্যোগ অব্যাহত রাখবেন। আমি নিজেও একজন কৃষকের সন্তান। তাই কৃষকের দু:খ কষ্ট, আনন্দ বেদনা, ঠিকই অনুভব করতে পারি। বর্তমান সরকার প্রতিটি গ্রামকে শহরে পরিনত করার যে কর্মসূচী গ্রহন করেছে, আমার বিশ্বাস শীঘ্রই আপনারা তার সুফল পাবেন। গ্রামের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের পাশাপাশি আমাদের সামগ্রিক জীবন যাত্রায় এ কর্মসুচী নতুন মাত্রা যোগ করবে।

আমি আপনার ও আপনার পরিবারের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।

খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।

 

উল্লেখ্য যে, রহিমুল্লাহ ঈদগাঁওর দক্ষিণ মাইজ পাড়ার মৃত আবদুল হকের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে ঈদগড়ে বাউকুল চাষ করে আসছেন। এই বাউকুল চাষে সফলতার অংশ হিসেবে রাষ্ট্রপতির চিঠি পেয়ে খুশিতে উৎফুল্ল তাঁর পরিবার। গত ২০ মার্চ কৃষি ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিচালনায় কৃষকের বাজেট কৃষি বাজেটের এক অনুষ্টানে রহিমুল্লাহের হাতে রাষ্ট্রপতির এই চিঠিটি তুলে দেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.