
এম আবুহেনা সাগর; ঈদগাও :
ককসবাজার সদরের ঈদগাও মেহেরঘোনার রেন্জ কর্মকর্তা এ.কে.এম আতা এলাহীর বদলী ও মো: মামুন মিয়ার দায়িত্বভার গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়। ২৩ আগষ্ট বিকেলে মেহেরঘোনা রেন্জ অফিসে ফাসিয়াখালী রেন্জ কর্মকর্তা মো: আবদুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ককসবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মুহাম্মদ বেলায়েত হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেব, ঈদগাও চেয়ারম্যান ছৈয়দ আলম, রশিদনগর চেয়ারম্যান এম ডি শাহ আলম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মেহেরঘোনা রেন্জের বিট কর্মকর্তা মোশারফ হোসেন।
উক্ত রেন্জ কর্মকর্তা কর্মচারী কর্তৃক আয়োজিত এ বিদায় ও বরন অনুষ্টানে অন্যদের মাঝে উপস্হিত ছিলেন -রশিদ নগর আওয়ামীলীগ সভাপতি বজলুর রশিদ, ফুলছড়ি রেন্জ কর্মকর্তা আবদু রাজ্জাক, ঈদগাও রিপোর্টার সোসাইটির সভাপতি এম আবুহেনা সাগর, সাধারন সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ, যুগ্ম সম্পাদক এইচ এম রুস্তম আলী, সদস্য মিজবাহ উদ্দিন, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের শিঙ্কক হারুনর রশিদ, কমিউনিটি পুলিশ নেতা মাহবুবুর রহমানসহ এলাকার সুধীমহল।
অনুষ্টান পরিচালনা করেন- ঈদগড়ের বিট কর্মকর্তা এমদাদুল হক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.