নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর ভোমরিয়াঘোনা মণ্ডলপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী মমতাজ আহমদ সওদাগর (৭০) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহী রাজিউন)। তিনি ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসীম উদ্দীনের পিতা। দীর্ঘদিন ধরে মরহুম মমতাজ আহমদ কিডনী জটিলতা, শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন।
১৫ই ডিসেম্বর দুপুর দুইটায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহি ও আত্মীয় স্বজন রেখে যান।
এদিকে তাঁর মৃত্যুতে পরিবার পরিজনের প্রতি সমবেদনাসহ গভীর শোক প্রকাশ করে, মফস্বল সাংবাদিক ফোরাম, ঈদগাঁও থানা শাখা সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগরসহ অনেকে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.