সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাহ পথশিশু ব্লাড এসোসিয়েশনের এডমিন রানার উপর হামলা : চিকিৎসাধীন

ঈদগাহ পথশিশু ব্লাড এসোসিয়েশনের এডমিন রানার উপর হামলা : চিকিৎসাধীন

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ পথশিশু ব্লাড এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এডমিন ইমরান তাওহীদ রানার উপর অর্তকিত হামলার ঘটনা ঘটেছে।

২৭ অক্টোবর রাত আটটায় ঈদগাঁও ইউনিয়নের পূর্ব ভোমরিয়াঘোনা নামক স্থানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা স্থানীয় মৃত লুতু মিয়ার পুত্র সেচ্ছাসেবী সংগঠক ইমরান তাওহীদ রানাকে অর্তকিত মারধর করে। এসময় তার পকেটে থাকা ব্যাংকের কিস্তি, সেচ্ছাসেবী মিলন মেলা ও সংগঠনের টিশার্টের টাকা নিয়ে ফেলে। পরে তার আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে ঈদগাঁও নিউরন হাসপাতালে নিয়ে আসে।

খবর পেয়ে হাসপাতালে তাকে দেখতে আসেন বিএমএসএফ, ঈদগাঁও থানা শাখার সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, সহ সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আরাফাত, ইসলামী কক্স সোসাইটির সভাপতি আরমান উদ্দিন, পথ শিশু ব্লাড এসোসিয়েশন মডারেটর আবদুল্লাহ সহ আরো অনেকে।

এ ব্যাপারে আহত রানার সাথে কথা হলে তিনি জানান, তার উপর হামলা পূর্বক উল্টো মামলার ভয় দেখাচ্ছেন হামলাকারীরা।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.