সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাহ রিপোর্টাস সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটি গঠন

ঈদগাহ রিপোর্টাস সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের বৃহত্তর এলাকার একঝাঁক তারুণ্যে নির্ভর কলম সৈনিকদের সংগঠন ঈদগাহ রিপোর্টাস সোসাইটির প্রতিষ্টাবার্ষিকী এবং নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্টিত হয়।

১৭ই জানুয়ারী বিকেল ৪টায় ঈদগাঁও বাজারস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে সাবেক সভাপতি মুফিজুর রহমানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আরাফাতের পরিচালনায় প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, সদস্য সরওয়ার শিফা, মিজবাহ উদ্দিন,এ এইচ এম বজলুর রশিদ, রফিকুল ইসলাম লিটন, নেজাম উদ্দিনসহ আরো অনেকে।

উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ২০২০-২১ সেশনের জন্য দৈনিক রুপসীগ্রামের প্রতিনিধি এম সরওয়ার শিফাকে সভাপতি ও দৈনিক আমাদের চট্টগ্রামের প্রতিনিধি মিজবাহ উদ্দিনকে সাধারন সম্পাদক মনোনীত করা হয়।

দ্বিতীয় অধিবেশন বাদে মাগরিব ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সনজিৎ চন্দ্র নাথ।

আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক জগতের দিকপাল, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক মো: রেজাউল করিম, সাংবাদিক এস এম তারেকুল হাসান তারেক, ঈদগাঁও বাজার পরিচালনা পরিষদে সহ সাধারন সম্পাদক প্রার্থী নুরুল আবছারসহ অনেকে।

বক্তারা বলেন, সংবাদকর্মীদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে এলাকার সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরা সম্ভব। সবাইকে বৃহত্তর ঈদগাঁওর উন্নয়নে এক সাথে কাজ করার আহবান জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.