সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / ঈদগাহ শাহ জব্বারিয়া মাদ্রাসাকে এমপিও ভুক্ত করায় আনন্দ মিছিল ও দোয়া মাহফিল

ঈদগাহ শাহ জব্বারিয়া মাদ্রাসাকে এমপিও ভুক্ত করায় আনন্দ মিছিল ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁওর আলোকিত মানুষ গড়ার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠঅন ঈদগাহ শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা এমপিও ভূক্ত হওয়ায় খতমে কোরআন, দোয়া মাহফিল এবং আনন্দ মিছিল অনুষ্টিত হয়।

২৯ শে অক্টোবর সকালে মাদ্রাসা প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্ণেল ফোরকান আহমদের প্রতি দোয়া কামনা করে দোয়া মাহফিল, খতমে কোরআন অনুষ্টিত হয়।

একই দিন সকাল সাড়ে ১১টার দিকে মাদ্রাসার সুপার মাওলানা মনছুর আলমের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার লোকজন একটি আনন্দ মিছিল বের করে। পরে শিক্ষক ও শিক্ষার্থীদেরকে মিষ্টিমুখ করানো হয়।

উল্লেখ্য, মাদ্রাসা প্রতিষ্ঠার দীর্ঘবছর পর এমপিও ভুক্ত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে মারকাজুল হুদা দারুত তাহফিজ মডেল মাদ্রাসায় ছবক অনুষ্ঠান সম্পন্ন 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁওর স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুল হুদা দারুত ...

Portrait of a professional, showcasing contact details and role information.