হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড়-ঈদগাঁও সড়কে পানেরছড়া ঢালা নামক এলাকায় সশস্ত্র ডাকাতদল ডাকাতি সংগঠিত করে এক কলেজ ছাত্রকে অপহরণ করেছে।
জানা যায়, ৯ মার্চ সকাল ৮টার দিকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ঈদগড় থেকে ঈদগাঁও যাওয়ার পথে পানেরছড়া ঢালায় পৌঁছলে আগে থেকে উৎপেতে থাকা সশস্ত্র ডাকাতদল সড়কে ব্যারিকেড দিয়ে যাত্রীদের সর্বস্ব লুটের পর যাত্রী আব্দুল্লাহকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়।
অপহৃত আবদুল্লাহ ঈদগড় পূর্বহাসনাকাটা এলাকার আলী হোসেনের ছেলে ও ডুলাহাজারা কলেজের ছাত্র বলে জানা যায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.