সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগড়বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক কামাল শিশির

ঈদগড়বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক কামাল শিশির

বার্তা পরিবেশক :

কক্সবাজার জেলার রামু উপজেলার ১নং ঈদগড় ইউনিয়ন বাসিকে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং ঈদগড় ইউনিয়নবাসীর নিকট দোয়া ছেয়েছেন রামু প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাতীয় দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার রামু উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক কামাল শিশির।

ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল ফিতর মুসলমান জাতির জন্য আনন্দের দিন, পবিত্র দিনে সবাইকে নিয়ে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ সমান ভাগে ভাগাভাগি করতে হবে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, ঈদের আনন্দ মধুময় করতে একে অপরের প্রতি সহনশীলতা সম্প্রীতি গড়ে তুলতে হবে।

ঈদ সবার জন্য নিয়ে আসুক শান্তিময় ভালোবাসার ঈদের মধুময় জীবন। তিনি জানান ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। পরিশেষে তিনি ঈদগড় ইউনিয়নকে ‘স্মাট’ ইউনিয়নে রূপান্তর করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

উল্লেখ্য, সাংবাদিক কামাল শিশির বর্তমানে আঞ্চলিক পত্রিকা দৈনিক সাঙ্গু, লোকাল দৈনিক কক্সবাজার একাত্তর পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পত্রিকা www.coxview.com কর্মরত আছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.