
হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজারের ঈদগড়ে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
জানা যায়, গত শনিবার রাতে মোটর সাইকেল যোগে ঈদগাঁও থেকে ঈদগড় আসার সময় গোপন সূত্রে খবর পেয়ে এ এস আই মোর্শেদুল আলমের নেতৃত্বে ঈদগড় ক্যাম্পের পুলিশ তল্লাসী চালিয়ে ঢালা এলাকা থেকে ঈদগড় চর পাড়া এলাকার বাসিন্দা আব্দুল নবীর ছেলে স্থানীয় ইয়াবা সেন্ডকেটের সদস্য মুবিনুল ইসলাম (১৭)কে ৩০ পিচ ইয়াবাসহ আটক করে।
আটককৃত যুবককে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ মামলা দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে অভিযানকারী পুলিশ অফিসার জানান।
তবে ইয়াবা সেন্ডকেটের মূল হোতারা দীর্ঘদিন অধরা রয়েছে বলে জানান এলাকার কিছু সচেতন ব্যক্তি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.