সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগড়ে গরু পাচারকারীর গুলিতে এক ব্যক্তি গুরুতর আহত

ঈদগড়ে গরু পাচারকারীর গুলিতে এক ব্যক্তি গুরুতর আহত

হামিদুল হক; ঈদগড় :

কক্সবাজার জেলার রামু উপজেলার পাহাড়ী এলাকা ঈদগড়ে বার্মাইয়া গরু পাচারকারীর ছোঁড়া গুলিতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আহত ব্যক্তি হলেন, ঈদগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার বাসিন্দা বদরুজ্জামানের ছেলে ছৈয়দ নুর (৪৫)।

জানা যায়, গত ১১ এপ্রিল মধ্যরাতে রাবার বাগানের শ্রমিক সৈয়দ নুর ঈদগড় করলিয়ামুরা তেলখলা কাছাকাছি রাবার বাগান থেকে বাড়ির উদ্দেশ্যে সেহেরি খাওয়ার জন্য আসতে ছিলেন। এসময় ঐ সড়ক পথ দিয়ে সশস্ত্র গরু চোরাচালান সেন্ডিকেট সদস্যরা মায়ানমারের চোরাই গরু পাচার করছিল। ছৈয়দ নুর তা দেখতে পেয়ে ওদিকে তার ব্যবহৃত টর্চ লাইট মারার সাথে সাথে তাকে লক্ষ্য করে গরু পাচারকারীরা গুলি ছোড়ে। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে সৈয়দ নুর মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে এলাকার লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

পারিবারিক সূত্রে, জানা যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গুলিবিদ্ধ ছৈয়দ নুর, কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.