ঈদগড়ে এক স্কুল শিক্ষককে গভীর রাতে বসতবাড়ীতে প্রবেশ গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনা শেষে যাওয়ার সময় নিহতের ছোট ভাইকে গুলি করে। এতে সে পায়ে গুলিবিদ্ধ হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিত্সাধীন আছেন।
জানা যায়, ৫ জানুয়ারী গভীর রাত আনুমানিক ২টার দিকে কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের মোঃ শরিফপাড়া এলাকার আবদুল মাবুদ এর ছেলে ঈদগড় বড়বিল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নুরুচ্ছফাকে গভীর রাতে বসতবাড়ীতে প্রবেশ করে গুলি করে হত্যা করে দুর্বৃত্তদল। ৫-৬ জনের মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত প্রথমে বসতবাড়ীর সদর দরজা ভেঙ্গে ভিতের প্রবেশ করে পরবর্তী রুমের দরজা ভেঙ্গে মোঃ নুরুচ্ছফাকে বুকে কয়েক রাউন্ড করে মৃত্যু নিশ্চিত করে। এ সময় বাড়ীর অন্যান্যরা ডাকাত ডাকাত চিত্কার করলে দুর্বৃত্তরা মোঃ নুরুচ্ছফার ছোট ভাই মোঃ নুরুন্নবিকে পায়ে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বর্তমানে মোঃ নুরুন্নবি আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিত্সাধীন আছেন।
এ বিষয়ে নিহতের অন্যান্য সদস্যরা জানান, এটি নিছক ডাকাতি নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। কেননা দুর্বৃত্তরা বসতবাড়ীর দু’টি দরজা ভেঙ্গে প্রবেশ করলেও ঘরের কোন মালামাল লুট করেনি। শুধুমাত্র মোঃ নুরুচ্ছফাকে গুলি করে পালিয়ে যায়।
এদিকে রামু থানার এ এস আই মোঃ জাহেদ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যান এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করেন। তিনি জানান, এটি পরিকল্পিত হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে ধারনা করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.