
হামিদুল হক; ঈদগড় :
কক্সরাবাজার জেলার ঈদগড়ে পুলিশ অভিযান চালিয়ে ডাকাত চকিদার কালুকে আটক করেছে।
রামু থানার অফিসার ইনচার্জ আবুল মনসুরের নির্দেশে গত ২২ নভেম্বর গভীর রাতে এস আই সোহেল রানা, এস আই মহসিন, এএসআই মোর্শেদ আলম, সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঈদগড় পানিশ্যাঘোনা এলাকা থেকে ওই এলাকার মৃত শহর আলীর পুত্র রামু থানার অস্ত্র ও ডাকাতি সহ ৪টি মামলার পলাতক আসামী নুর আহম্মদ (প্রকাশ চকিদার কালু ডাকাত)কে আটক করে।
ঈদগড়ে বিশেষ দায়িত্বরত রামু থানার এ এস আই মোরশেদ জানান, আটক কালু ডাকাতের নামে রামু থানায় অস্ত্র ও ডাকাতি সহ ৪টি মামলা রয়েছে। সে একজন কুখ্যাত ডাকাত। এলাকাবাসী কালু ডাকাতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ ও অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.