সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগড়ে নিখোঁজ হাবিব উল্লার লাশ উদ্ধার

ঈদগড়ে নিখোঁজ হাবিব উল্লার লাশ উদ্ধার


হামিদুল হক; ঈদগড় :

কক্সবাজার জেলার ঈদগড়ে নিখোঁজ হওয়া হাবিব উল্লার লাশ ঈদগাঁও ভোমরিয়াঘোনা নদী থেকে উদ্ধার করা হয়। লাশটি হাবিব উল্লাহ বলে নিশ্চিত করেছে স্বজনরা।

জানা যায়, ২৪ জুলাই মঙ্গলবার ভোমরিয়া ঘোনা এলাকাবাসী নদীর তীরে গলিত এক যুবকের লাশ দেখে ঈদগাঁও পুলিশকে খবর দেয়৷ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নদী থেকে লাশটি উদ্ধার করে। পরে যাচাই বাছাই করে নিশ্চিত হওয়া গেছে উদ্ধারকৃত লাশটি ঈদগড় বড়বিল বার্মাপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র হাবিব উল্লাহ (৩২)।

উল্লেখ্য, গত ৪ জুলাই দুপুর ১ টায় বার্মাপাড়া এলাকার নদী পারাপারের সময় উক্ত হাবিব উল্লাহ নিখোঁজ হয়ে যায়। আত্বীয় স্বজনেরা অনেক খুঁজাখুঁজি করে ও তখন হাবিব উল্লাহ কোন সন্দান পাইনি। আজ দুপুর ১২ টায় ঈদগাঁও ভোমরিয়াঘোনা এলাকার নদীর পারে একটি গলিত লাশ দেখতে পায় এলাকাবাসী। বিষয়টি হাবিব উল্লাহ আত্মীয়-স্বজনেরা জানতে পেরে ছুটে যায় নদীর পারে। গিয়ে উদ্ধারকৃত যুবকের গলিত লাশ হাবিব উল্লার গায়ের কাল গেন্জি দেখে শনাক্ত করে। নিহত হাবিব উল্লার বোন জামাই নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছে।লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায় ৷

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.