সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগড়ে পিঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা বৃদ্ধি

ঈদগড়ে পিঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা বৃদ্ধি

হামিদুল হক; ঈদগড় :
প্রতিদিন হাজার হাজার মেট্টিক টন কাঁচামাল ভারত থেকে আমদানি হচ্ছে। আমদানি থাকা সত্তে ও বাজারে পিঁয়াজ, রসুন, আদার দাম (ভারতের বাজারে) বেশি অজুহাতে ক্রেতাদের বোকা বানিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সবচেয়ে বেশি বাড়ছে পেঁয়াজের দাম। একদিনে কেজিপ্রতি ৩০ টাকা।

কক্সবাজারের ঈদগড় এলাকার বাজার ঘুরে জানা যায়, গ্রাম-গঞ্জের কৃষক কর্মহীন দিনমজুরের হাতে এ সময় কাজ থাকেনা। তাদের হাতে বাজার করার টাকা থাকে না। পরিবার পরিজন নিয়ে নিদারুন কষ্টে সময় পার করছে।

এতে নিম্নআয়ের মানুষেরা পড়েছে মহাবিপাকে। তারপরে বাজারে হু হু করে বাড়ছে পিঁয়াজ, রসুন, মরিচসহ প্রয়োজনীয় দ্রব্যাদির দাম। এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী ভারতীয় আমদানি পণ্যের উপর নির্ভরশীল পিঁয়াজ আমদানীতে কারসাজি করে ভারতের বাজার বেশি অজুহাত দেখিয়ে দাম বাড়িয়ে দিয়েছে। খাবার অনুপোযোগি নিম্নমানের পিঁয়াজে বাজার সয়লাব। বাধ্য হয়ে বাজারে খারাপ পিঁয়াজ কিনতে হচ্ছে ক্রেতাদের।

বাজার ঘুরে দেখা য়ায়, গত ৩/৪দিন পুর্বে যে পিঁয়াজ এর দাম ছিল কেজিপ্রতি ৪০ টাকা বর্তমানে ঐ পিঁয়াজ বাজারে বিক্রী হচ্ছে ৭০ টাকায়। এক লাফে দাম বেড়েছে ৩০ টাকা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.