
হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজার জেলার ঈদগড়ে পুলিশ অভিযান চালিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন মামলার দীর্ঘ দিন পলাতক থাকা ২ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, রামু থানার ওসির নির্দেশে ঈদগড় পুলিশ ক্যাম্পে দায়িত্বরত রামু থানার সাহসী পুলিশ অফিসার খ্যাত এএসআই টিটু কুমার সাহার নেতৃত্বে গত ১৫ মার্চ রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া পুলিশ অফিসার ঈদগড়ে দায়িত্বপ্রাপ্ত রামু থানার এএসআই টিটু কুমার সাহা জানান, ঈদগড় এলাকায় পরিচালিত এ অভিযানে ঈদগড়ের দীর্ঘদিনের পলাতক আসামী মোজাম্মেল হক পিতা-মৃত ছুরুত আলম, হাসনা কাটা ও চরপাড়া এলাকার সাহাব উদ্দিন পিতা- নাজির হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি ঈদগড় এলাকাকে সন্ত্রাস ও মাদক মুক্ত করতে এলাকার জনসাধারণের সহযোগিতা কামনা করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.