
কামাল শিশির; রামু :
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে পুলিশের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সকালে ক্যাম্পে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি রামু থানা এস আই সেলিমের নেতৃত্বে সকল পুলিশ সদস্যদের নিয়ে একটি র্যালিও করা হয়।
এছাড়া ঈদগড় হাইস্কুল প্রাঙ্গনে শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধুর স্মরণে শ্রদ্ধাঞ্জলি পেশ করা হয়।
এ সময় ঈদগড় পুলিশ ক্যাম্প আই সি মো: ইউছুপ, সাংবাদিক কামাল শিশির, মাসেদুল হক আরমান, যুবলীগ সভাপতি মনিরুল ইসলাম মনির, যুবনেতা আবদু রহমান, ছাত্রলীগ নেতা ওসমান সরওয়ারসহ অনেকেই উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.